ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন ফরিদপুরের কবি-সাংবাদিক বিজয় পোদ্দার পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

বিএনপির সাবেক কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক মরহুম মো. জাফরুল হাসান খসরুর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী

অনলাইন ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০২:৫৩:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ৪৫ , ০৪ বার পড়া হয়েছে

বিশিষ্ট শ্রমিকনেতা ও বিএনপির সাবেক কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক মরহুম মো. জাফরুল হাসান খসরুর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। ছবি- সংগৃহীত

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

বিশিষ্ট শ্রমিকনেতা ও বিএনপির সাবেক কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক মরহুম মো. জাফরুল হাসান খসরুর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল ‌সোমবার ‌৬ এপ্রিল দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মাধ্যমে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়েছে।এ উপলক্ষে তার পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা দোয়া ও স্মরণসভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেন।

পরিবারের সদস্যরা জানান, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও একজন আদর্শবান রাজনৈতিক নেতা ও শ্রমিক আন্দোলনের সংগঠক হিসেবে তাকে মানুষের ভালোবাসায় স্মরণ করা হচ্ছে—এতে তারা আবেগাপ্লুত ও গর্বিত। মরহুম খসরু জীবদ্দশায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, কেন্দ্রীয় শ্রম বিষয়ক উপদেষ্টা, জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, ফরিদপুর রাজেন্দ্র কলেজ ছাত্র সংসদের নির্বাচিত ভিপি এবং ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)-এর যুগ্ম মহাসচিব ও নির্বাহী পরিচালক, পাবলিক সার্ভিস ইন্টারন্যাশনাল (পিএসআই)-এর কেন্দ্রীয় এক্সিকিউটিভ বোর্ডের সদস্য এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও বাংলাদেশের বিভিন্ন জাতীয় কমিটি ও কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘ রাজনৈতিক ও শ্রমিক আন্দোলনের জীবনে তিনি কখনো ক্ষমতার অপব্যবহার করেননি। বরং শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন এবং সাদামাটা জীবনযাপনই ছিল তার ব্যক্তিত্বের অন্যতম বৈশিষ্ট্য। মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় ‌ তার পরিবারের সদস্যবৃন্দ ‌ আত্মীয়-স্বজন ‌ এবং ‌ অন্যান্য ব্যক্তিবর্গ ‌ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

বিএনপির সাবেক কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক মরহুম মো. জাফরুল হাসান খসরুর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী

আপডেট সময় : ০২:৫৩:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬