রাজবাড়ীতে নতুন সরকারি কর্মচারীদের ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:৪৩:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ৪৭ , ০৪ বার পড়া হয়েছে
রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ প্রশাসন শাখায় নবযোগদানকৃত ২০তম গ্রেডের কর্মচারীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ১৩ আগস্ট অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতাকর্মী, বেয়ারার ও বাবুর্চি পদে নবযোগদানকৃত কর্মচারীদের নিয়ে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
কর্মদক্ষতা বৃদ্ধি, দাপ্তরিক শৃঙ্খলা, পেশাগত দায়িত্ববোধ এবং জনসেবার মানোন্নয়নের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন।
অনুষ্ঠানে নবযোগদানকৃত কর্মচারীদের দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা এবং জনবান্ধব সেবা নিশ্চিত করতে নৈতিকতা, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
এ সময় স্থানীয় সরকারের উপপরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসকগণ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




















