ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন ফরিদপুরের কবি-সাংবাদিক বিজয় পোদ্দার পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

মৃত ঘোষণার পর অ্যাম্বুলেন্সে নড়ে উঠল হাত : অলৌকিকভাবে বেঁচে ফিরলেন ইলেকট্রিক মিস্ত্রি আদিব

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৫১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ৪১ , ০৪ বার পড়া হয়েছে

ইলেকট্রিক মিস্ত্রি মো. আদিব শেখ

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের মধুখালীতে চারতলা ভবন থেকে পড়ে গুরুতর আহত ইলেকট্রিক মিস্ত্রি মো. আদিব শেখ (২০) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত ঘোষণা হওয়ার পর ফের জীবিত অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল থেকে ডেথ সার্টিফিকেট দিয়ে স্বজনদের কাছে তাকে বুঝিয়ে দেওয়ার পর বাড়ি ফেরার পথে অ্যাম্বুলেন্সে তার হাত নড়তে দেখা যায়। পরে তাকে আবার ঢাকার মগবাজারের রাজমনি হাসপাতালে ভর্তি করা হয়।
আদিব মধুখালী পৌরসভার শ্রীপুর এলাকার বাসিন্দা আনোয়ার শেখের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার ১১ আগস্ট বিকেলে মধুখালী বাজারের একটি চারতলা ভবনে বৈদ্যুতিক কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন আদিব। পরে তাকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় নেওয়া হয়।
ঐদিন রাতেই আদিবকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করে আইসিইউতে রাখা হয়। আজ বুধবার ১২ আগস্ট সকালে হাসপাতালের চিকিৎসক তার স্বজনদের জানান, আদিব মারা গেছেন। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ ডেথ সার্টিফিকেট দিয়ে তাকে আইসিইউ থেকে বের করে স্বজনদের কাছে হস্তান্তর করে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
পরে স্বজনরা অ্যাম্বুলেন্সে করে মরদেহ নিয়ে মধুখালীর গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন। এরই মধ্যে আদিবের মৃত্যুর খবর স্থানীয় এলাকাবাসী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
তবে বাড়ি ফেরার পথে অ্যাম্বুলেন্সে থাকা স্বজনরা হঠাৎ লক্ষ্য করেন, আদিবের হাত নড়ছে। যদিও তখনও তিনি অচেতন ছিলেন। বিষয়টি বুঝতে পেরে স্বজনরা দ্রুত তাকে আবার ঢাকায় নিয়ে যান। পরে মগবাজারের রাজমনি হাসপাতালে ভর্তি করা হলে তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আদিব জীবিত আছেন এবং বর্তমানে রাজমনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন—বিষয়টি নিশ্চিত করেছেন মধুখালী পৌরসভার সাবেক কাউন্সিলর কবির মন্ডল।
আদিবের জীবিত থাকার খবরে পরিবার ও স্বজনদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। একই সঙ্গে তাকে মৃত ঘোষণা এবং ডেথ সার্টিফিকেট দেওয়ার পর অ্যাম্বুলেন্সে তার নড়াচড়া করার ঘটনায় বিষয়টি নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

মৃত ঘোষণার পর অ্যাম্বুলেন্সে নড়ে উঠল হাত : অলৌকিকভাবে বেঁচে ফিরলেন ইলেকট্রিক মিস্ত্রি আদিব

আপডেট সময় : ০৪:৫১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬