ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা

দর্শনার্থীদের চাহিদাবাড়ায় ফরিদপুর বৃক্ষমেলার সময় বাড়ল আগামী শুক্রবার পর্যন্ত

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:৩৬:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ৩৯ , ০৪ বার পড়া হয়েছে

সরকারিভাবে শেষ হলেও ফরিদপুর বৃক্ষমেলা চলবে আগামী শুক্রবার পর্যন্ত

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

সরকারিভাবে ফরিদপুর বৃক্ষ মেলা মঙ্গলবার শেষ হলেও স্টল মালিকদের অনুরোধের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন মেলার সময়সীমা আরও তিন দিন বাড়িয়েছে। ফলে আগামী শুক্রবার পর্যন্ত মেলা চলবে। আজ বুধবার ১২ আগস্ট সকালে মেলা পরিদর্শনকালে দেখা যায়, গত বছরের তুলনায় এ বছর মেলায় বেচাকেনা বেড়েছে। মেলায় অংশ নেওয়া নার্সারি ব্যবসায়ীরা জানান, এবার বিভিন্ন ধরনের গাছের চারার প্রতি ক্রেতাদের আগ্রহ ছিল বেশি।
ধুলদী রেলগেট এলাকার আনিসা নার্সারির প্রোপ্রাইটর কামরুল মল্লিক বলেন, এ বছর মেলায় সবচেয়ে বেশি বিক্রি হয়েছে বিভিন্ন ধরনের ফলের গাছের চারা। পাশাপাশি নানা জাতের ফুলের গাছ, ক্যাকটাস ও গৃহসজ্জার বিভিন্ন ধরনের গাছও ভালো বিক্রি হয়েছে।

মেলা ঘুরে দেখা যায়, গাছের চারার পাশাপাশি প্লাস্টিকের টবসহ বিভিন্ন ধরনের গাছের সামগ্রীও বিক্রি হচ্ছে।
দোকানিরা জানান, এ বছর মেলায় ক্রেতাদের বড় একটি অংশ ছিলেন স্কুল-কলেজের শিক্ষার্থী। এছাড়া সরকারি কর্মচারী, এনজিও, বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও মেলা থেকে গাছের চারা সংগ্রহ করেছেন।
ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, এবারের মেলায় সর্বনিম্ন ২ টাকা থেকে সর্বোচ্চ ১২ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন ধরনের গাছের চারা ও গাছ বিক্রি হয়েছে।
ব্যবসায়ীরা আশা প্রকাশ করে বলেন, আগামী বছর বৃক্ষ মেলার সময়সীমা আরও কয়েক দিন বাড়ানো হলে ফরিদপুরসহ আশপাশের এলাকার মানুষ মেলায় এসে পছন্দের গাছের চারা সংগ্রহের আরও বেশি সুযোগ পাবেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় উদ্যোগ নেবেন বলেও তারা প্রত্যাশা করেন।

নিউজটি শেয়ার করুন

দর্শনার্থীদের চাহিদাবাড়ায় ফরিদপুর বৃক্ষমেলার সময় বাড়ল আগামী শুক্রবার পর্যন্ত

আপডেট সময় : ০৯:৩৬:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬