ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ফরিদপুরে ৬ পরিবহনকে জরিমানা

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:১৪:৪২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ২১ , ০৪ বার পড়া হয়েছে

ফরিদপুরে শব্দদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরে শব্দদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে ছয়টি পরিবহনকে ৬টি মামলায় মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ১০টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
“শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্ব প্রকল্প”-এর আওতায় গতকাল রবিবার ৯ আগস্ট ফরিদপুর সদর উপজেলার মুন্সিবাজার সংলগ্ন খন্দকার নুরু মিয়া বাইপাস সড়কে এ অভিযান পরিচালিত হয়।
মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন ফরিদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো এবং মোছাঃ জান্নাতুল সুলতানা। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মো. জিহাদ হোসেন।
অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন ফরিদপুর সদর থানার পুলিশ সদস্যরা।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষা এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ফরিদপুরে ৬ পরিবহনকে জরিমানা

আপডেট সময় : ০৪:১৪:৪২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬