ফরিদপুর ১৩নং ওয়ার্ড হিন্দু ছাত্র পরিষদের আংশিক কমিটি ঘোষণা
- আপডেট সময় : ০৪:০৬:৪২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ৪৩ , ০৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ ফরিদপুর মহানগরের আওতাধীন ১৩ নম্বর ওয়ার্ড শাখার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়। আজ সোমবার ১০ আগস্ট বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ ফরিদপুর মহানগর শাখার সভাপতি উদয় সরকার ও সাধারণ সম্পাদক শৌভিক সাহা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুমোদিত কমিটিতে দিব্য রায়কে সভাপতি, নয়ন ব্যানার্জিকে সাধারণ সম্পাদক, বিনয় সাহাকে সাংগঠনিক সম্পাদক, মঞ্জয় সাহাকে দপ্তর সম্পাদক, শোভন ঘোষকে প্রচার সম্পাদক এবং অহনা কর্মকারকে ছাত্রী বিষয়ক সম্পাদিকা করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুমোদিত আংশিক কমিটিকে আগামী এক বছরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। নিঃস্বার্থভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ ফরিদপুর মহানগরের ১৩ নম্বর ওয়ার্ড শাখা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
নতুন কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।





















