ক্যাশলেস ফরিদপুরের লক্ষ্যে মাঠে অগ্রণী ব্যাংক: ‘বাংলা কিউআর’ রোড-শো সম্পন্ন
- আপডেট সময় : ০৪:২৬:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ১৯ , ০৪ বার পড়া হয়েছে
ক্যাশলেস লেনদেনকে উৎসাহিত করতে ফরিদপুরে অগ্রণী ব্যাংক পিএলসির উদ্যোগে ‘বাংলা কিউআর’ (Bangla QR) নিয়ে ক্যাশলেস বাংলাদেশ রোড-শো অনুষ্ঠিত হয়েছে।আজ
আজ সোমবার ১০ আগস্ট সকালে নয়টার দিকে শহরের থানা মোড় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ‘এক দেশ, এক কিউআর—লেনদেনে বাংলা কিউআর’ এবং ‘লেনদেন হচ্ছে ক্যাশলেস’—এমন বিভিন্ন প্রচারবার্তার মাধ্যমে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ডিজিটাল লেনদেনে উৎসাহিত করা হয়।
রোড-শোতে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসির উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মাহবুবুর রহমান, উপ-মহাব্যবস্থাপক ও শাখা প্রধান অমল চন্দ্র শিকদার, সহকারী মহাব্যবস্থাপক ও আঞ্চলিক কার্যালয়, ফরিদপুরের মনজুরুল হাসান, সহকারী মহাব্যবস্থাপক ও ফরিদপুর শাখার মোহাম্মদ শওকত হোসেন এবং এসপিও মো. আমজাদ হোসেন। এছাড়া অগ্রণী ব্যাংকের শাখা ও আঞ্চলিক পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা র্যালিতে অংশ নেন।
এ সময় তারা জানান, বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে গ্রাহকরা সহজ, দ্রুত ও নিরাপদে ডিজিটাল লেনদেন করতে পারবেন। এর মাধ্যমে নগদ অর্থের ব্যবহার কমানোর পাশাপাশি দেশে আধুনিক ও ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বাংলা কিউআর।
অগ্রণী ব্যাংকের উদ্যোগে আয়োজিত এ রোড-শোর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ডিজিটাল লেনদেন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বাংলা কিউআর ব্যবহারে আগ্রহ সৃষ্টি করাই ছিল মূল লক্ষ্য।




















