ট্রেন্ডিং :
ভাঙ্গায় মেধা বৃত্তি ২০২৬ : একঝাঁক কৃতি শিক্ষার্থীর স্বপ্ন ছোঁয়ার দিন
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৪:১৭:০১ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ৫৩ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল অ্যাসোসিয়েশন (BUKPSA) আয়োজিত মেধা বৃত্তি-২০২৬ এর সনদ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার ৯ আগস্ট এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।

অনুষ্ঠানে তিনি মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তি ও সনদ তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।





















