ফরিদপুরে শহীদ সুফি ঝিনিক ফুটবল টুর্নামেন্ট
- আপডেট সময় : ০৫:৫৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ৪৬ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরে তরুণদের প্রতিভা বিকাশ, ঐক্য ও ক্রীড়া চেতনা জাগ্রত করার লক্ষ্যে শুরু হতে যাচ্ছে ‘শহীদ সুফি ঝিনিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। শহীদ সুফি সমাজকল্যাণ সমিতি, ফরিদপুরের উদ্যোগে এবং করিম গ্রুপের পৃষ্ঠ পোষকতায় আগামীকাল শুক্রবার ৭ আগস্ট অম্বিকা ময়দানে টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হবে।
আয়োজক সূত্রে জানা গেছে, এবারের টুর্নামেন্টে মোট ১২টি দল চারটি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নেবে। গ্রুপ ‘এ’-তে উদয়ন, স্পন্দন ও সংহতি; গ্রুপ ‘বি’-তে প্রগতি, দুর্জয় ও বাধন; গ্রুপ ‘সি’-তে দুর্বার, রংধনু ও একতা; এবং গ্রুপ ‘ডি’-তে দুরন্ত, ঐক্য ও অদম্য দল প্রতিদ্বন্দ্বিতা করবে।
গ্রুপ পর্বের খেলা ৮ আগস্ট থেকে শুরু হয়ে ১৪ আগস্ট পর্যন্ত চলবে। প্রতিদিন বিকেল ৪টা ও সন্ধ্যা সাড়ে ৫টায় দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল কোয়ার্টার-
ফাইনালে খেলার সুযোগ পাবে।
আগামী ১৬ ও ১৭ আগস্ট কোয়ার্টার-ফাইনাল, ১৯ আগস্ট সেমিফাইনাল এবং ২১ আগস্ট বিকেল ৫টায় টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সুস্থ বিনোদন ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও ঐক্যবোধ জাগ্রত করাই এই টুর্নামেন্টের মূল লক্ষ্য। টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।





















