জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মধুখালী বিএনপির বর্ণিল র্যালি ও স্মরণ সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:২৩:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ৪২ , ০৪ বার পড়া হয়েছে
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে ফরিদপুরের মধুখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মধুখালী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে গতকাল বুধবার ৫ আগস্ট একটি র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুখালী উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ। পৌর বিএনপির সভাপতি হায়দার আলী মোল্লা অনুষ্ঠানটি পরিচালনা করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম মানিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইয়াসিন বিশ্বাস, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফা বাকি ও আব্দুর রহিম ফকির, যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রিপন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মেহেদী হাসান মন্নু, সদস্য সচিব শেখ তানভীর আহমেদ শিমুল এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহুরুল ইসলাম লিটন। এছাড়া ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা তাঁদের বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতা, গণতান্ত্রিক চেতনা, দেশপ্রেম এবং নতুন প্রজন্মের কাছে গণআন্দোলনের ইতিহাস তুলে ধরেন। একই সঙ্গে তাঁরা দেশের গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।




















