ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

সাংবাদিক ইব্রাহিম হোসাইনের বাবার ইন্তেকাল, শোক প্রকাশ

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:৩৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ৩৫ , ০৪ বার পড়া হয়েছে

মো. আক্তার হোসেন

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

দৈনিক আমার দেশ পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি ইব্রাহিম হোসাইনের পিতা মো. আক্তার হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ সোমবার ৩ আগস্ট সন্ধ্যা ৬টার দিকে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ফেলাননগর গ্রামে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিসসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি দুই ছেলে, চার মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাজা আগামীকাল ‌মঙ্গলবার ৪ আগস্ট সকাল ১০টায় বোয়ালমারী উপজেলার কুমারনগর চন্দ্রনা কবরস্থান প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে চন্দ্রনা কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
এদিকে মো. আক্তার হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল। এক শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

নিউজটি শেয়ার করুন

সাংবাদিক ইব্রাহিম হোসাইনের বাবার ইন্তেকাল, শোক প্রকাশ

আপডেট সময় : ০৫:৩৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬