দৈনিক আমার দেশ পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি ইব্রাহিম হোসাইনের পিতা মো. আক্তার হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ সোমবার ৩ আগস্ট সন্ধ্যা ৬টার দিকে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ফেলাননগর গ্রামে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিসসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি দুই ছেলে, চার মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাজা আগামীকাল মঙ্গলবার ৪ আগস্ট সকাল ১০টায় বোয়ালমারী উপজেলার কুমারনগর চন্দ্রনা কবরস্থান প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে চন্দ্রনা কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
এদিকে মো. আক্তার হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল। এক শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
