ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

সালথায় বাংলাদেশ খেলাফত মজলিসের নবগঠিত কমিটির জাঁকজমকপূর্ণ শপথ গ্রহণ

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:৩১:১৭ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ৩২ , ০৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ খেলাফত মজলিসের সালথা উপজেলা কমিটির নতুন নেতৃত্ব, শপথ গ্রহণ সম্পন্ন

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের সালথা উপজেলায় বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার ৩ আগস্ট আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির অভিভাবক পরিষদের সদস্য আল্লামা শাহ আকরাম আলী নবগঠিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সেক্রেটারি মুফতি আবু নাসির আইয়ুবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব মজলিস ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি মোল্লা হাবিবুর রহমান। এছাড়াও সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বক্তারা নবগঠিত কমিটির সদস্যদের সংগঠনের আদর্শ বাস্তবায়ন, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। শপথ গ্রহণের মধ্য দিয়ে সালথা উপজেলা শাখার নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে।

নিউজটি শেয়ার করুন

সালথায় বাংলাদেশ খেলাফত মজলিসের নবগঠিত কমিটির জাঁকজমকপূর্ণ শপথ গ্রহণ

আপডেট সময় : ০৫:৩১:১৭ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬