ফরিদপুরের সালথা উপজেলায় বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার ৩ আগস্ট আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির অভিভাবক পরিষদের সদস্য আল্লামা শাহ আকরাম আলী নবগঠিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সেক্রেটারি মুফতি আবু নাসির আইয়ুবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব মজলিস ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি মোল্লা হাবিবুর রহমান। এছাড়াও সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বক্তারা নবগঠিত কমিটির সদস্যদের সংগঠনের আদর্শ বাস্তবায়ন, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। শপথ গ্রহণের মধ্য দিয়ে সালথা উপজেলা শাখার নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে।
