ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা

টুঙ্গিপাড়ায় ‘৩৬ জুলাই’ তোরণে অগ্নিসংযোগ, এলাকায় উত্তেজনা

গোপালগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৪১:৪৬ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ৩৬ , ০৪ বার পড়া হয়েছে

দুপুরে তোরণ নির্মাণ, রাতেই আগুন দিল দুর্বৃত্তরা

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্মিত ‘৩৬ জুলাই’ স্মারক তোরণে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। তোরণ নির্মাণের মাত্র কয়েক ঘণ্টার মধ্যে এই অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গতকাল শনিবার ১ আগষ্ট সন্ধ্যায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ১ নম্বর গেটের কাছে স্মারক তোরণটি নির্মাণ করে টুঙ্গিপাড়া পৌর ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। এর কয়েক ঘণ্টার মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহীদ ও আহতদের স্মরণে তোরণটি নির্মাণ করা হয়। একই সঙ্গে বর্ষপূর্তি উপলক্ষে নানা কর্মসূচিও ঘোষণা করেছিল সংগঠন দুটি।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার গভীর রাতে কে বা কারা তোরণটিতে আগুন দিয়ে দ্রুত সটকে পড়ে। এতে তোরণের নিচের অংশ আংশিক পুড়ে যায়। খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন এবং এমন ঘটনার তীব্র নিন্দা জানান। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.আইয়ুব আলী বলেন, ঘটনার বিষয়টি আমরা জেনেছি এবং গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

টুঙ্গিপাড়ায় ‘৩৬ জুলাই’ তোরণে অগ্নিসংযোগ, এলাকায় উত্তেজনা

আপডেট সময় : ০৪:৪১:৪৬ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬