ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম

মধুখালীতে টয়লেটের স্ল্যাবের নিচে বস্তাবন্দি কঙ্কাল উদ্ধার

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:০৪:৫০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ৩৯ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের মধুখালী পৌরসভার শ্রীপুর কর্মকারপাড়ায় একটি টিনের স্যানিটারি টয়লেটের স্লাবের নিচ থেকে বস্তাবন্দি মানব কঙ্কালের অংশ উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার ২৬ জুলাই দুপুরে মধুখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শ্রীপুর কর্মকারপাড়ায় মোহাম্মদ আলী আকবর মণ্ডলের বাড়ির দক্ষিণ পাশের টয়লেট থেকে এসব উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে পরিবারের সদস্য রওশন আরা বেগম টয়লেটে গেলে স্লাবের নিচে একটি প্লাস্টিকের বস্তা এবং স্থানটি অস্বাভাবিকভাবে উঁচু হয়ে থাকতে দেখেন। পরে বিষয়টি তিনি তার স্বামী মোহাম্মদ আলী আকবর মণ্ডলকে জানান। দুপুরে তিনি স্থানীয় লোকজনকে নিয়ে বস্তাটি খুলে মানব কঙ্কালের বিভিন্ন অংশ দেখতে পান। পরে খবর পেয়ে মধুখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া আলামতের মধ্যে একটি সাদা প্লাস্টিকের বস্তা, কঙ্কালের আটটি হাড়, একটি মাথার খুলি, একগুচ্ছ লম্বা চুল এবং আরও কয়েকটি হাড়ের খণ্ড রয়েছে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে আলামত জব্দ করেছে।
এ সময় মধুখালী থানার ওসি (তদন্ত) মারুফ এবং এসআই অসিত দাস ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে অভিযুক্ত বা গ্রেপ্তার করা হয়নি।
পুলিশ জানিয়েছে, কঙ্কালটির পরিচয় ও মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

মধুখালীতে টয়লেটের স্ল্যাবের নিচে বস্তাবন্দি কঙ্কাল উদ্ধার

আপডেট সময় : ০৫:০৪:৫০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬