কৃষি উন্নয়নে সেচ ব্যবস্থাপনায় জোর দেওয়ার আহ্বান এমপি প্রফেসর ড. ইলিয়াস মোল্লার
- আপডেট সময় : ১০:১৬:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ৪১ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুর-১ (বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা) আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা বলেছেন, এ অঞ্চলের অর্থনীতি ও মানুষের জীবিকা কৃষির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। তাই কৃষিজমিতে সময়মতো সেচের পানি পৌঁছানো, গভীর ও অগভীর নলকূপের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং পানির পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
গতকাল শনিবার ২৫ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তিনি এ ব্যাপারে একটি স্ট্যাটাসে উল্লেখ করেন
২০২৬ সালে তিন উপজেলায় উপজেলা সেচ কমিটির কার্যক্রম ও সভা অনুষ্ঠিত হয়েছে। বিশেষ করে মধুখালী ও আলফাডাঙ্গায় সেচসংক্রান্ত সরকারি কার্যক্রম কৃষকদের উৎপাদন অব্যাহত রাখা এবং শুষ্ক মৌসুমে পানির সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কৃষকের জমিতে সময়মতো সেচের পানি পৌঁছানো মানে শুধু একটি ফসল রক্ষা করা নয়; এর সঙ্গে একটি পরিবারের জীবিকা, স্থানীয় বাজারের স্থিতিশীলতা এবং দেশের খাদ্যনিরাপত্তা জড়িত।
প্রফেসর ড. ইলিয়াস মোল্লা আরও লেখেন কৃষকরা যাতে পানির অভাবে ফসল হারিয়ে ক্ষতিগ্রস্ত না হন, সে লক্ষ্যে সেচ সুবিধা সম্প্রসারণ, অচল নলকূপ সচল করা, পানির অপচয় রোধ এবং প্রকৃত কৃষকদের প্রয়োজন অনুযায়ী সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করা হবে।
তিনি জানান, ফরিদপুর-১ আসনের কৃষি ও কৃষকের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কৃষকদের সমস্যাগুলো তুলে ধরার কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি বলেন, “কৃষকের উন্নয়ন ছাড়া আমাদের এলাকার টেকসই উন্নয়ন সম্ভব নয়।”





















