ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

আসন্ন রথযাত্রা উৎসব সফল করতে শ্রীঅঙ্গনে সার্বিক প্রস্তুতি ও মতবিনিময়

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৬:১১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৫৩ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরে আজ শুক্রবার ২৪ জুলাই অনুষ্ঠিতব্য শ্রীশ্রী রথযাত্রাকে ঘিরে সার্বিক প্রস্তুতি, সুশৃঙ্খল ব্যবস্থাপনা এবং স্বেচ্ছাসেবী কার্যক্রম নিয়ে শ্রীধাম শ্রীঅঙ্গনে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ‌২৩ ‍জুলাই বিকেলে ‌‌ শ্রীধাম শ্রীঅঙ্গনের সাধারণ সম্পাদক নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারীর সঙ্গে রথযাত্রা নির্বিঘ্ন, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় রথযাত্রায় অংশগ্রহণকারী ভক্তদের নিরাপত্তা নিশ্চিতকরণ, স্বেচ্ছাসেবকদের দায়িত্ব বণ্টন, শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক সমন্বয় নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।
মতবিনিময় সভায় সনাতনী ঐক্য ধারা ও বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ, ফরিদপুরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা রথযাত্রা সফলভাবে সম্পন্ন করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সভায় বক্তারা আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় শ্রীশ্রী রথযাত্রা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে। একই সঙ্গে রথযাত্রার সফল আয়োজনের জন্য ভক্তবৃন্দসহ সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আসন্ন রথযাত্রা উৎসব সফল করতে শ্রীঅঙ্গনে সার্বিক প্রস্তুতি ও মতবিনিময়

আপডেট সময় : ০৬:১১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬