ফরিদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের গুরুত্বপূর্ণ ষান্মাসিক শূরা অধিবেশন সম্পন্ন
- আপডেট সময় : ০৪:২০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৪১ , ০৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ খেলাফত মজলিসের ফরিদপুর জেলা শাখার উদ্যোগে ষান্মাসিক শূরা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ২৩ জুলাই শহরের গোয়ালচামট এলাকার বাবরি মসজিদ কমপ্লেক্সে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।
জেলা সভাপতি মাওলানা আমজাদ হোসাইনের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মুফতি আবু নাসির আইয়ুবীর সঞ্চালনায় অনুষ্ঠিত অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল।

সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত অধিবেশনে জেলা শাখার অধীন ৯টি উপজেলা শাখার দায়িত্বশীলরা জানুয়ারি থেকে জুন ২০২৬ সময়কালের সাংগঠনিক কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন। এ সময় সংগঠনের কার্যক্রমের মূল্যায়ন এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
অধিবেশনে নেতৃবৃন্দ বলেন, ফরিদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করার পাশাপাশি প্রতিটি মানুষের কাছে খেলাফতের দাওয়াত পৌঁছে দিতে সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। তারা সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।





















