ট্রেন্ডিং :
মানবসেবায় নিবেদিত ডাক্তার তানসিভ জুবায়ের নাদিম
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৬:১২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৫৮ , ০৪ বার পড়া হয়েছে
আজ শোনাবো ফরিদপুরের এক উজ্জ্বল নক্ষত্রের গল্প। এমন এক মানুষ, যিনি যেখানেই দায়িত্ব পালন করেছেন সেখানেই তাঁর কর্মনিষ্ঠা ও পরিবর্তনের স্পর্শে নতুন প্রাণ ফিরে পেয়েছে সেই প্রতিষ্ঠান। বলছি মানবসেবায় নিবেদিত এক চিকিৎসকের কথা—যিনি চিকিৎসা সেবার পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনেও সমানভাবে সক্রিয় এবং সমাজ উন্নয়নে রাখছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
তিনি আমাদের ফরিদপুর এর কৃতি সন্তান ডাক্তার তানসিভ জুবায়ের নাদিম। দেশপ্রেম যার রন্ধ্রে রন্ধ্রে উদ্ভাসিত, মানুষের সেবা করাকেই যিনি জীবনের সবচেয়ে বড় তৃপ্তি মনে করেন।
তিনি ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের পর থেকেই তিনি হাসপাতাল ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন। এক সময় যে হাসপাতালে প্রতিদিন প্রায় ৫০০ জন রোগী চিকিৎসা নিতে আসতেন, সেখানে এখন প্রতিদিন ১০০০-এরও অধিক রোগী চিকিৎসা সেবা গ্রহণ করতে আসেন। তাঁর আন্তরিক প্রচেষ্টা ও সুশাসনের ফলে হাসপাতালটি এখন পরিচ্ছন্ন, সুশৃঙ্খল এবং দালালমুক্ত একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
ডাক্তার নাদিম হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাকে আধুনিক ও কার্যকর করতে একের পর এক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছেন। রোগীদের সুবিধা নিশ্চিত করতে তিনি চালু করেছেন শিশুদের জন্য কিডস কর্নার, নারীদের জন্য নামাজের ব্যবস্থা, আল্ট্রাসনোগ্রাম সেবা, এবং সপ্তাহে দুই দিন সিজার অপারেশন। এছাড়াও এক্স-রে সেবা চালু, স্বতন্ত্র ডেন্টাল ইউনিট ও ডেন্টাল এক্স-রে, এবং ২৪ ঘণ্টা ইসিজি সেবা চালু করেছেন।
রোগীদের সেবার মান উন্নত করতে হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে বসানো হয়েছে অত্যাধুনিক বেড। হাসপাতালকে আরও স্বচ্ছ ও তথ্যভিত্তিক করতে বিভিন্ন পরীক্ষার মূল্য তালিকা দৃশ্যমানভাবে টানিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন কক্ষে তথ্যসম্বলিত স্টিকার লাগানো হয়েছে এবং সেন্ট্রাল সাউন্ড সিস্টেমের মাধ্যমে রোগীদের প্রয়োজনীয় তথ্য জানানো হচ্ছে।
এছাড়াও হাসপাতালকে পরিবেশবান্ধব ও নিরাপদ করতে হাসপাতাল জুড়ে গাছ লাগানো, সিসি ক্যামেরা স্থাপন, এবং রোগীদের জন্য ডায়াবেটিস ও প্রেসারের ওয়ান-স্টপ সার্ভিস চালু করা হয়েছে। মায়েদের সুবিধার জন্য স্থাপন করা হয়েছে ব্রেস্ট ফিডিং কর্নার।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো তিনি হাসপাতালকে দালালমুক্ত করেছেন। মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে দালালদের আইনের আওতায় এনে একটি সুশৃঙ্খল চিকিৎসা পরিবেশ নিশ্চিত করেছেন।
ডা. তানসিভ জুবায়ের নাদিম বিশ্বাস করেন, রাষ্ট্রের দায়িত্বে থাকা প্রত্যেকে যদি নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেন, তবে দেশের সেবামূলক ব্যবস্থাগুলো অল্প সময়ের মধ্যেই আমূল পরিবর্তন সম্ভব। প্রতিটি কর্মস্থলেই তিনি তাঁর দক্ষতা, সততা এবং মানবিক নেতৃত্বের মাধ্যমে ইতিবাচক পরিবর্তন এনে মানুষের আস্থা অর্জন করেছেন। একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে তার শ্রম মেধা দিয়ে জনবান্ধন একটি প্রতিষ্ঠানে রুপ দিয়েছেন। ডাক্তার তানসিভ জুবায়ের নাদিম এর হাত ধরেই স্বাস্থ্য সেবার মান উন্নয়ন ক্যাটাগরিতে ফরিদপুর এর ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সারাদেশের মধ্যে সেরা নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছে। এই অর্জনে আমরা ফরিদপুরবাসী আনন্দিত । আজকের দিনে এমন মানবিক ও দায়িত্বশীল চিকিৎসক সত্যিই সমাজের জন্য এক আশীর্বাদ। ফরিদপুরের এই কৃতি সন্তানের কর্মনিষ্ঠা ও মানবসেবার অঙ্গীকার ভবিষ্যতেও মানুষের কল্যাণে অবদান রাখবে এটাই সবার প্রত্যাশা। ডাক্তার তানসিভ জুবায়ের নাদিম এর জন্য শুভকামনা।





















