রাজেন্দ্র কলেজে সমাজকর্ম বিভাগের মাঠকর্ম সমাপনী অনুষ্ঠান সম্পন্ন
- আপডেট সময় : ০৪:১৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ৪১ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের ঐতিহ্যবাহী সরকারি রাজেন্দ্র কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের ৬০ কর্মদিবসব্যাপী মাঠকর্ম অনুশীলন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার ৯ জুলাই এক বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজের সমাজকর্ম বিভাগের অধ্যাপক কাজী সায়লা ইয়াসমিন। এছাড়া উপস্থিত ছিলেন এফপিএবি (FPAB) ফরিদপুর শাখার ভারপ্রাপ্ত জেলা কর্মকর্তা বাসুদেব দাস, শাখার কো-অর্ডিনেটর (প্রোগ্রাম) সীমা আক্তার এবং মাঠকর্ম সম্পন্নকারী শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাঠকর্মের মাধ্যমে অর্জিত বাস্তব অভিজ্ঞতা শিক্ষার্থীদের পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের আন্তরিক ভালোবাসা ও অংশগ্রহণকে শিক্ষকদের জন্য সর্বোচ্চ অর্জন হিসেবে উল্লেখ করা হয়।
শেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, কর্মজীবনে সাফল্য এবং সার্বিক মঙ্গল কামনা করা হয়।




















