ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

ফরিদপুরে ব্রাজিল সমর্থকদের ব্যতিক্রমী সাজসজ্জা : লক্ষ্য রাউন্ড অব ৩২

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:৩৪:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬ ৪২ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বের রাউন্ড অব ৩২-এর প্রথম ম্যাচে আজ সোমবার ২৯ জুন মুখোমুখি হবে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল ও এশিয়ার ফেভারিট দল জাপান। বাংলাদেশ সময় রাত ১১ টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এ ম্যাচ।
ম্যাচকে ঘিরে ফরিদপুর শহরের চকবাজার এলাকায় দেখা গেছে উৎসবমুখর পরিবেশ। ব্রাজিলের সমর্থনে এলাকাজুড়ে হলুদ ও সবুজ রঙের সমন্বয়ে করা হয়েছে আকর্ষণীয় সাজসজ্জা।
সড়ক জুড়ে টাঙানো হয়েছে ব্রাজিলের পতাকা, খেলোয়াড়দের রেপ্লিকা ‌ ব্যানার ও রঙিন আলোকসজ্জা,
যা ফুটবলপ্রেমীদের দৃষ্টি কেড়েছে।
স্থানীয় বাসিন্দা নাসির পাগলার উদ্যোগে প্রতি বিশ্বকাপ আসরেই ব্রাজিলকে সমর্থন জানিয়ে এ ধরনের ব্যতিক্রমী আয়োজন করা হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। তিনি জানান, ফুটবলের প্রতি ভালোবাসা থেকেই প্রতিবছর বিশ্বকাপ উপলক্ষে নিজ উদ্যোগে এ আয়োজন করেন, যাতে এলাকাবাসী ও উৎসবের আনন্দ ভাগাভাগি করতে পারেন।
স্থানীয়দের আশা, বিশ্বকাপের এই গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিল জয় তুলে নিয়ে পরবর্তী পর্বে জায়গা করে নেবে। ম্যাচকে ঘিরে সমর্থকদের মধ্যে বিরাজ করছে বাড়তি উচ্ছ্বাস ও আনন্দ।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে ব্রাজিল সমর্থকদের ব্যতিক্রমী সাজসজ্জা : লক্ষ্য রাউন্ড অব ৩২

আপডেট সময় : ০৯:৩৪:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬