ফিফা বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বের রাউন্ড অব ৩২-এর প্রথম ম্যাচে আজ সোমবার ২৯ জুন মুখোমুখি হবে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল ও এশিয়ার ফেভারিট দল জাপান। বাংলাদেশ সময় রাত ১১ টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এ ম্যাচ।
ম্যাচকে ঘিরে ফরিদপুর শহরের চকবাজার এলাকায় দেখা গেছে উৎসবমুখর পরিবেশ। ব্রাজিলের সমর্থনে এলাকাজুড়ে হলুদ ও সবুজ রঙের সমন্বয়ে করা হয়েছে আকর্ষণীয় সাজসজ্জা।
সড়ক জুড়ে টাঙানো হয়েছে ব্রাজিলের পতাকা, খেলোয়াড়দের রেপ্লিকা ব্যানার ও রঙিন আলোকসজ্জা,
যা ফুটবলপ্রেমীদের দৃষ্টি কেড়েছে।
স্থানীয় বাসিন্দা নাসির পাগলার উদ্যোগে প্রতি বিশ্বকাপ আসরেই ব্রাজিলকে সমর্থন জানিয়ে এ ধরনের ব্যতিক্রমী আয়োজন করা হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। তিনি জানান, ফুটবলের প্রতি ভালোবাসা থেকেই প্রতিবছর বিশ্বকাপ উপলক্ষে নিজ উদ্যোগে এ আয়োজন করেন, যাতে এলাকাবাসী ও উৎসবের আনন্দ ভাগাভাগি করতে পারেন।
স্থানীয়দের আশা, বিশ্বকাপের এই গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিল জয় তুলে নিয়ে পরবর্তী পর্বে জায়গা করে নেবে। ম্যাচকে ঘিরে সমর্থকদের মধ্যে বিরাজ করছে বাড়তি উচ্ছ্বাস ও আনন্দ।