ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন ফরিদপুরের কবি-সাংবাদিক বিজয় পোদ্দার পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফরিদপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:১০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ৪৮ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ছাত্রদল। আজ মঙ্গলবার ২৩ জুন দুপুরে জেলা ছাত্রদলের উদ্যোগে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানান এবং দলটির রাজনৈতিক কার্যক্রমের সমালোচনা করেন।

মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, গণতন্ত্র, ভোটাধিকার ও মানবাধিকার ক্ষুণ্ন হওয়ার অভিযোগে আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা দেশের গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিত করার দাবি জানান জনগণের অধিকার আদায়ের আন্দোলনে ছাত্রদল অতীতের মতো ভবিষ্যতেও রাজপথে সক্রিয় থাকবে। তারা রাজনৈতিক সহিংসতা পরিহার করে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে জনমত গড়ে তোলার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফরিদপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৪:১০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬