ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম

চরভদ্রাসনে সাবেক ছাত্রনেতাদের সম্মাননা

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:০০:৫৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ৩৪ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় উপজেলা ও কলেজ শাখা ছাত্রদলের সাবেক ছাত্রনেতাদের সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ২০ চরভদ্রাসনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। এ সময় ‌ প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ‌ এবং ছাত্রছাত্রী বৃন্দ ‌ অন্যান্য ব্যক্তিবর্গ ‌ উপস্থিত ছিলেন ‌। এ সময় বক্তারা বলেন ‌, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তরুণ সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের শিক্ষা, সংস্কৃতি ও ইতিবাচক নেতৃত্বের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।‌ তারা তারুণ্যের শক্তিকে সৃজনশীল ও জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় সাবেক ছাত্রনেতাদের সম্মাননা প্রদান করা হয় এবং তাদের সংগঠন ও সমাজে অবদানের কথা তুলে ধরা হয়। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, সাবেক ছাত্রনেতাদের অবদানকে স্বীকৃতি দেওয়া এবং নতুন প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করাই এ আয়োজনের প্রধান উদ্দেশ্য।

নিউজটি শেয়ার করুন

চরভদ্রাসনে সাবেক ছাত্রনেতাদের সম্মাননা

আপডেট সময় : ০৫:০০:৫৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬