ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় উপজেলা ও কলেজ শাখা ছাত্রদলের সাবেক ছাত্রনেতাদের সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ২০ চরভদ্রাসনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী বৃন্দ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । এ সময় বক্তারা বলেন , দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তরুণ সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের শিক্ষা, সংস্কৃতি ও ইতিবাচক নেতৃত্বের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তারা তারুণ্যের শক্তিকে সৃজনশীল ও জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় সাবেক ছাত্রনেতাদের সম্মাননা প্রদান করা হয় এবং তাদের সংগঠন ও সমাজে অবদানের কথা তুলে ধরা হয়। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, সাবেক ছাত্রনেতাদের অবদানকে স্বীকৃতি দেওয়া এবং নতুন প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করাই এ আয়োজনের প্রধান উদ্দেশ্য।
