ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা

প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় একক অভিনয়ে জাতীয় পর্যায়ে তৃতীয় তানিশা

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:০০:৩২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ৬৬ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এ একক অভিনয় বিভাগে জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করেছে। ফরিদপুর সদর উপজেলার ১ নম্বর ঈশান গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মেহেরিমা আলম তানিশা। গত ১৬ জুন ঢাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার হাতে পদক ও সনদ তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তানিশার এই সাফল্যে বিদ্যালয়, পরিবার ও স্থানীয়দের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। শিক্ষকরা জানান, ছোটবেলা থেকেই সাংস্কৃতিক কর্মকাণ্ডে তার আগ্রহ ও প্রতিভার পরিচয় পাওয়া যায়। নিয়মিত অনুশীলন ও অধ্যবসায়ের মাধ্যমে সে জাতীয় পর্যায়ে এই কৃতিত্ব অর্জন করেছে। তানিশার বাবা মেহবুব আলম লিটন সমবায় অধিদপ্তরের সাঁট মুদ্রাক্ষরিক হিসেবে কর্মরত রয়েছেন। তার মা কানিজ ফাতেমা ১ নম্বর ঈশান গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তানিশার এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। এ অর্জন ফরিদপুর জেলার জন্যও গর্বের বিষয় বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নিউজটি শেয়ার করুন

প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় একক অভিনয়ে জাতীয় পর্যায়ে তৃতীয় তানিশা

আপডেট সময় : ০৪:০০:৩২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬