ভাঙ্গা দিঘীরপাড় আদর্শ ক্লাবের ফুটবল গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:২৮:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬ ৪২ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দিঘীরপাড় আদর্শ ক্লাবের আয়োজনে ফুটবল গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার ১৯ জুন অনুষ্ঠিত এই খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।এর পূর্বে দিঘীরপাড় আদর্শ ক্লাব মাঠে অনুষ্ঠিত এ খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়ামোদীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে শৃঙ্খলা, ঐক্য ও ইতিবাচক মানসিকতা গড়ে তোলার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ফাইনাল খেলায় অংশগ্রহণকারী দুই দলের মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা, যা দর্শকদের মাঝে বাড়তি উত্তেজনা সৃষ্টি করে। এ প্রসঙ্গে আয়োজকেরা টুর্নামেন্ট সম্পর্কে বলেন খেলাধুলা তরুণ সমাজকে সুস্থ ও সৃজনশীল পথে পরিচালিত করে এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মধ্যে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করা হয়। ভবিষ্যতেও যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে আগামীতেও এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন অব্যাহত থাকবে বলে তারা জানান।





















