পুলিশ সুপার বোয়ালমারী থানায় সংঘটিত হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করেন
- আপডেট সময় : ০৪:৫৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ১১৩ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুর জেলার বোয়ালমারী থানা এলাকায় সংঘটিত হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, পিপিএম। বোয়ালমারী থানার মামলা নং-১৪, তারিখ ০৫/০৬/২০২৬ খ্রি., ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোডে রুজু হওয়া হত্যা মামলার প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে তিনি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার তদন্তকারী কর্মকর্তা ও সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের সঙ্গে মামলার অগ্রগতি বিষয়ে আলোচনা করেন এবং ঘটনার বিভিন্ন দিক পর্যালোচনা করেন। তিনি ঘটনাস্থল ঘুরে দেখে তদন্ত কার্যক্রম আরও জোরদার ও দ্রুত সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের প্রতি সমবেদনা জানান এবং ন্যায়বিচার নিশ্চিত করার আশ্বাস প্রদান করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার, মধুখালী সার্কেল মোঃ আজম খানসহ বোয়ালমারী থানার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।




















