ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন ফরিদপুরের কবি-সাংবাদিক বিজয় পোদ্দার পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

ঈদে গাদীর উদযাপন উপলক্ষে বিশেষ আলোচনা সভা

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:১৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ৮২ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

মাহে ১৮ জিলহজ উপলক্ষে আমিরুল মুমিনীন হযরত আলী ইবনে আবু তালিব (আ.)-এর পবিত্র অভিষেক দিবস স্মরণে ফরিদপুরে ঈদে গাদীর উদযাপন ও বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ৪ জুন অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি ও পরিচালকের দায়িত্বে ছিলেন হাকীম খাদেমুল ইসলাম রেজা। ধর্মপ্রাণ মুসল্লি, ভক্ত ও অনুসারীরা এতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি আয়োজন করে রিয়েল ন্যাচার লিমিটেড এবং সার্বিক সহযোগিতা প্রদান করে আয যাহারা (আ.) ইসলামী কেন্দ্র। আলোচনা সভায় গাদীরে খুমের ঐতিহাসিক প্রেক্ষাপট, হযরত আলী (আ.)-এর জীবনাদর্শ, ন্যায়নীতি, মানবতা এবং ইসলামের জন্য তাঁর অবদানের ওপর বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা মুসলিম উম্মাহর ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে সম্প্রতি এক ভক্তের মৃত্যুতে তাঁর রূহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করা হয়। পরবর্তীতে উপস্থিত ভক্তদের মাঝে তবারক বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করা হয়। আয়োজকরা জানান, প্রতি বছরের ন্যায় এবারও যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদে গাদীর উদযাপন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ঈদে গাদীর উদযাপন উপলক্ষে বিশেষ আলোচনা সভা

আপডেট সময় : ০৪:১৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬