ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন ফরিদপুরের কবি-সাংবাদিক বিজয় পোদ্দার পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

৩ উপজেলা ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসনের হাসপাতাল ১০০ শয্যায় উন্নীত হচ্ছে

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:৫১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ১১১ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলার তিনটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী অর্থবছর থেকে এ সংক্রান্ত উন্নয়ন কাজ শুরু হওয়ার কথা রয়েছে।
এ প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল। তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালগুলোর শয্যাসংখ্যা বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। হাসপাতালগুলো ১০০ শয্যায় উন্নীত হলে ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলার সাধারণ মানুষ আরও উন্নত ও আধুনিক স্বাস্থ্যসেবা লাভ করবে। এতে রোগীদের চিকিৎসা গ্রহণে ভোগান্তি কমবে এবং বিশেষায়িত চিকিৎসাসেবার সুযোগ বৃদ্ধি পাবে। উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে হাসপাতালগুলো ৩০ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছিল। তবে গত ১৭ বছরে এসব হাসপাতালের অবকাঠামোগত উন্নয়নে উল্লেখযোগ্য কোনো কাজ হয়নি বলে সংশ্লিষ্ট মহলের দাবি। সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘদিনের এ দাবি বাস্তবায়িত হলে তিন উপজেলার মানুষের চিকিৎসাসেবার সুযোগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। হাসপাতালগুলোর শয্যাসংখ্যা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় জনবল নিয়োগ ও আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজনের মাধ্যমে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে। স্থানীয়দের মতে, তিনটি হাসপাতাল ১০০ শয্যায় উন্নীত হওয়ার ফলে জেলার দক্ষিণাঞ্চলের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং সাধারণ মানুষের চিকিৎসা প্রাপ্তি আরও সহজ হবে।

নিউজটি শেয়ার করুন

৩ উপজেলা ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসনের হাসপাতাল ১০০ শয্যায় উন্নীত হচ্ছে

আপডেট সময় : ০৭:৫১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬