ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন ফরিদপুরের কবি-সাংবাদিক বিজয় পোদ্দার পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

ফরিদপুরে ঈদকে সামনে রেখে ফুটপাতে জমে উঠেছে গো-খাদ্যের বাজার

অনলাইন ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:২৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬ ৩৯ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে ফরিদপুর শহরের বিভিন্ন এলাকায় জমে উঠেছে গবাদি পশুর খাবারের অস্থায়ী বাজার। বিশেষ করে শহরের আলিপুর গোরস্থানের সামনের ফুটপাতজুড়ে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের গো-খাদ্য। দাম তুলনামূলকভাবে হাতের নাগালে থাকায় ক্রেতা ও বিক্রেতা উভয়ের মাঝেই স্বস্তি বিরাজ করছে। সরেজমিনে দেখা যায়, ফুটপাতের দোকানগুলোতে উন্নত মানের দেশি ঘাস, হাইব্রিড ঘাসসহ বিভিন্ন ধরনের পশুখাদ্য সাজিয়ে রাখা হয়েছে। বিক্রেতারা জানান, উন্নত মানের দেশি ঘাস প্রতি আঁটি ৭০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া হাইব্রিড জাতের ঘাস দুই আঁটি ৭০ টাকা এবং ছোট তিন আঁটি ৩০ টাকায় বিক্রি করা হচ্ছে। কুরবানির পশু কেনার পর অনেক ক্রেতাকে এসব দোকান থেকে গো-খাদ্য কিনতে দেখা গেছে। তারা মোটরসাইকেল, রিকশা কিংবা অটোরিকশায় করে খাবারগুলো বাসায় নিয়ে যাচ্ছেন। বিক্রেতারা বলেন, ঈদ উপলক্ষে গত দুই দিন ধরে ভালো বেচাকেনা হচ্ছে। তবে মাঝেমধ্যে বৃষ্টির কারণে কিছুটা সমস্যা তৈরি হলেও বিকেলের পর আবহাওয়া ভালো থাকায় আবারও ব্যবসায় গতি ফিরে এসেছে। এদিকে পশু জবাইয়ের কাজে ব্যবহারের জন্য তেঁতুল কাঠের খণ্ডও বিক্রি করা হচ্ছে। আকারভেদে এসব কাঠের দাম রাখা হয়েছে ২০০ টাকা থেকে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত। ক্রেতাদের মতে, কুরবানির পশুর জন্য একসঙ্গে প্রয়োজনীয় খাবার সহজে পাওয়া যাওয়ায় তারা উপকৃত হচ্ছেন। ফলে ঈদকে ঘিরে শহরের এ অস্থায়ী বাজারগুলোতে প্রতিদিনই বাড়ছে মানুষের ভিড়।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে ঈদকে সামনে রেখে ফুটপাতে জমে উঠেছে গো-খাদ্যের বাজার

আপডেট সময় : ০৪:২৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬