ট্রেন্ডিং :
ফরিদপুরে এফপিএবি জাতীয় কার্যালয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
অনলাইন ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ১০:২৩:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬ ৩৯ , ০৪ বার পড়া হয়েছে
এফপিএবি জাতীয় কার্যালয়ে গতকাল শনিবার ১৬ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ কর্মশালায় দেশের বিভিন্ন শাখা থেকে আগত জেলা কর্মকর্তা, সহকারী জেলা কর্মকর্তা ও কো-অর্ডিনেটর প্রোগ্রামবৃন্দ অংশগ্রহণ করেন। কর্মশালায় উপস্থিত ছিলেন এফপিএবি জাতীয় কার্যালয়ের সম্মানিত সভাপতি, সহ-সভাপতি, ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষসহ জাতীয় কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ এবং জাতীয় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, দক্ষতা উন্নয়ন, মাঠপর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।




















