ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন ফরিদপুরের কবি-সাংবাদিক বিজয় পোদ্দার পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

ফরিদপুর জেনারেল হাসপাতালে আন্তর্জাতিক নার্স দিবস পালন উপলক্ষে আলোচনা সভা

অনলাইন ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:৩৩:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ৩৬ , ০৪ বার পড়া হয়েছে

ফরিদপুর জেনারেল হাসপাতালে আন্তর্জাতিক নার্স দিবস পালিত।

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুর জেনারেল হাসপাতালে আন্তর্জাতিক নার্স দিবস- উপলক্ষে র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ১২ মে ফরিদপুর সদর হাসপাতালে ‌এ কর্মসূচি পালিত হয়। সকাল ৮টা ৪৫ মিনিটে বেগম রোকেয়া, মেট্রন ও সিনিয়র স্টাফ নার্সের নেতৃত্বে একটি র‍্যালি হাসপাতাল চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সকাল ৯টা থেকে হাসপাতালের তৃতীয় তলার সম্মেলন কক্ষে বেগম রোকেয়ার সভাপতিত্বে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান।
এছাড়া উপস্থিত ছিলেন ফরিদপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. গণেশ কুমার আগারওয়াল,
ডা. মোস্তফা আরিফসহ হাসপাতালের কর্মরত নার্সরা।

আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তারা বলেন, নার্সিং মানবসেবার অন্যতম মহান পেশা। রোগীদের সেবা ও সুস্থতায় নার্সদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্তারা আধুনিক নার্সিংয়ের জননী ফ্লোরেন্স নাইটিঙ্গেলের মানবসেবার আদর্শ অনুসরণের আহ্বান জানান। আলোচনা সভায় বক্তারা আরও বলেন, নার্সরা স্বাস্থ্যসেবার মেরুদণ্ড। করোনাকালের মতো যেকোনো সংকটে জীবনের ঝুঁকি নিয়ে তারা মানুষের পাশে দাঁড়ান। তাদের ধৈর্য, ত্যাগ ও সহানুভূতিশীল আচরণ সমাজে প্রশংসিত।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুর জেনারেল হাসপাতালে আন্তর্জাতিক নার্স দিবস পালন উপলক্ষে আলোচনা সভা

আপডেট সময় : ০৮:৩৩:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬