ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন ফরিদপুরের কবি-সাংবাদিক বিজয় পোদ্দার পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

নেইমারকে মেসি-রোনালদোর সঙ্গে তুলনা করে আনচেলত্তিকে ধুয়ে দিলেন মরিনহো

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৭:১৪ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬ ৩০ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

সম্প্রতি এক প্রীতি ম্যাচে ফ্রান্সের কাছে ২-১ গোলে হেরেছে ব্রাজিল। সে ম্যাচে নেইমারের অনুপস্থিতি ঠিক কতজন টের পেয়েছেন, তা অবশ্য অজানা। তবে আনচেলত্তি টের না পেলেও রিয়াল মাদ্রিদের সাবেক কোচ হোসে মরিনহো ব্রাজিল দলে নেইমারের অভাবটা হয়তো ঠিকই টের পেয়েছেন। তাইতো ব্রাজিলের স্কোয়াড থেকে নেইমারকে বাদ দেওয়ায় সেলেসাওদের বর্তমান কোচ কার্লো আনচেলত্তির কড়া সমালোচনা করেছেন মরিনহো।

একের পর এক ইনজুরির হানা, গত বেশ কয়েক দিন ধরেই ইনজুরি যেন তার পিছু ছাড়ছে না। শেষমেষ জাতীয় দলের দরজাও নেইমারের জন্য আপাতত বন্ধ-ই বলা যায়। কেননা, কার্লো আনচেলত্তি ব্রাজিলের দায়িত্ব পাওয়ার পর নেইমারকে স্কোয়াডে রাখেননি। সবশেষ ফ্রান্সের বিপক্ষে ম্যাচেও নেইমারকে দলে রাখেননি তিনি। কিলিয়ান এমবাপ্পে এবং হুগো একিতিকের গোলে ফ্রান্সের কাছে ২-১ গোলে হারে ব্রাজিল। সে ম্যাচে নেইমারকে দলে না রাখায় এই সিদ্ধান্তের সমালোচনা করতে দ্বিধা করেননি হোসে মরিনহো। এবং কি, নেইমারের অনুপস্থিতির গুরুত্বকে পর্তুগিজ বা আলবিসেলেস্তে দলের অধিনায়কের অনুপস্থিতির গুরুত্বের সাথে তুলনা করেছেন তিনি। 

হোসে মরিনহো বলেন, ‘ভাবুন তো, যদি পর্তুগাল ক্রিশ্চিয়ানো রোনালদোকে না ডাকত, অথবা আর্জেন্টিনা যদি লিওনেল মেসিকে না ডাকত। পারস্পরিক বোঝাপড়া ছাড়া আপনি নেইমারকে জাতীয় দল থেকে বাদ দিতে পারেন না। এটা নেইমার জুনিয়রের প্রতি চরম অসম্মান।’ 
 
পেশিতে টান লাগার কারণে শতভাগ ফিট না থাকায় নেইমারকে দল থেকে বাদ দিয়েছেন ব্রাজিলের কোচ। ফলে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ থেকে নেইমারকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কার্লো আনচেলত্তি। তবে বিশ্বকাপের চূড়ান্ত দলে নেইমারকে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা এখনও উড়িয়ে দেননি কোচ। 
রোমারিও, রোনালদো নাজারিও এবং কাফুর মতো সাবেক কিংবদন্তি ফুটবলাররাও নেইমারের বাদ পড়া নিয়ে সমালোচনা করেছেন। রদ্রিগো গোয়েস এবং ভিনিসিয়ুস জুনিয়র, তারাও নেইমারের ব্রাজিল দলে অন্তর্ভুক্তির পক্ষে সমর্থন জানিয়েছেন, বিশেষ করে ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে। 
 
এছাড়া, ম্যাচ চলাকালীন শত শত ভক্ত ব্রাজিলিয়ান এই তারকার প্রতি সমর্থন জানাতে ‘ওলে, ওলে, ওলে, ওলা, নেইমার, নেইমার!’ স্লোগান দিয়ে নেইমারের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন। 
 
এদিকে, আগামী ১৯ মে বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করা হবে। এর মাঝে অবশ্য কিছুটা সময় পাবেন নেইমার। এখন দেখার অপেক্ষা, শেষ পর্যন্ত ব্রাজিলের বিশ্বকাপের দলে নেইমারের ‍সুযোগ মিলে কি না।

নিউজটি শেয়ার করুন

নেইমারকে মেসি-রোনালদোর সঙ্গে তুলনা করে আনচেলত্তিকে ধুয়ে দিলেন মরিনহো

আপডেট সময় : ১০:১৭:১৪ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬