ঢাকা ০৫:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন ফরিদপুরের কবি-সাংবাদিক বিজয় পোদ্দার পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

ফরিদপুরে আ’লীগ সভাপতিকে ধরতে গিয়ে ৪ পুলিশ কর্মকর্তা হাসপাতালে ভর্তি

অনলাইন ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:০৮:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ৪৪ , ০৪ বার পড়া হয়েছে

ফরিদপুরে আ’লীগ সভাপতিকে ধরতে গিয়ে ৪ পুলিশ কর্মকর্তা হাসপাতালে ভর্তি।

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের চরভদ্রাসনে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ এক আসামিকে ছিনিয়ে নিয়েছেন আসামির স্বজনরা। গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের চর সালেপুর মুন্সিরচর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আসামি কবির খান (৪৫) চর হরিরামপুর ইউনিয়নের চর সালেপুর গ্রামের মৃত সুরমান খানের ছেলে। তিনি চর হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে চরভদ্রাসন থানায় মামলা রয়েছে।আহত পাঁচ পুলিশ সদস্য হলেন, চর ভদ্রাসন থানার এসআই কাজী রিপন, এসআই মোজাম্মেল হক, উপপরিদর্শক এসআই রফিকুজ্জামান, এএসআই গাজী সোহেল রানা ও কনস্টেবল উজ্জ্বল হোসেন। জানা গেছে, সকালে চরভদ্রাসন থানার এসআই রফিকুজ্জামানের নেতৃত্বে পাঁচ পুলিশ সদস্য মুন্সিরচর বাজারে অভিযান চালিয়ে কবির খানকে গ্রেফতার করে। তাকে হাতকড়া পরিয়ে মোটরসাইকেলে তোলার সময় কবিরের বড় ভাই সূর্য খান বাধা দেন। তাৎক্ষণিক কবিরের ১০ থেকে ১৫ স্বজন ও অনুসারীরা পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়া পরা অবস্থায় কবির খানকে ছিনিয়ে নেয়। হামলায় এসআই রফিকুজ্জামানের ডান হাত জখমসহ অন্য চার পুলিশ সদস্যরা আহত হন। আহত পুলিশ সদস্যরা চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। চর হরিরামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বিল্লাল হোসেন বলেন, কবিরের এক হাতে হাতকড়া পরিয়ে পুলিশ অন্য হাতে ধরে রেখেছিল। কবির খানের অনুসারী ও স্বজনরা এসে হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। পরে স্থানীয় ইউপি সদস্য ও গ্রাম পুলিশের মাধ্যমে হাতকড়াটি উদ্ধার করে থানায় জমা দেওয়া হয়েছে। চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, কবির খান সন্ত্রাসবিরোধী আইনের এক মামলার আসামি। তাকে গ্রেফতার করতে পাঁচ পুলিশ সদস্য গেলে তাদের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনতাই করে নিয়ে যায়। পুলিশ সদস্যরা হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে একটি মামলার প্রক্রিয়া চলছে। আসামি কবির খানকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে আ’লীগ সভাপতিকে ধরতে গিয়ে ৪ পুলিশ কর্মকর্তা হাসপাতালে ভর্তি

আপডেট সময় : ০৮:০৮:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬