ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডিআইজির ব্রিফিং প্যারেড ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত মানিক মোল্লার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে মাদারীপুরকে ১৭ রানে হারাল ফরিদপুর ফরিদপুরে দুই অবৈধ ইটভাটায় অভিযান :: দেড় লাখ টাকা জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল ৪ বছরের শিশু সঞ্চিতার :: শহরজুড়ে শোক মধুখালীতে মায়ের অগোচরে খালের পানিতে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু টুঙ্গিপাড়ায় বিজিবির গাড়িতে অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় মামলা :: আসামি ৫০০৮ ৩টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন :: ১০ ব্যবসায়ীকে সতর্কতা ফরিদপুরে বাসদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রুশ বিপ্লবের বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ফরিদপুরে চৌধুরী মোহন মিয়ার ৫৫তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল ৪ বছরের শিশু সঞ্চিতার :: শহরজুড়ে শোক

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:০১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ২১ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন
ফরিদপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সঞ্চিতা মন্ডল (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ৩টা ৩৭ মিনিটে ঢাকার নিউ লাইফ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
নিহত সঞ্চিতা মন্ডল ফরিদপুর শহরের ১৬ নম্বর ওয়ার্ডের রথখোলা এলাকার বাসিন্দা স্বপন মন্ডল ও পূজা মন্ডল দম্পতির মেয়ে। সে স্থানীয় গীতা স্কুলের শিক্ষার্থী ছিল।
শিশুটির মামা আকাশ দে জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর সঞ্চিতাকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকায় নিয়ে যাওয়া হয়। পরে ঢাকার নিউ লাইফ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুর পর সঞ্চিতার মরদেহ তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার উজানীতে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। ফুটফুটে এই শিশুটির অকাল মৃত্যুতে তার পরিবার, স্বজন ও স্কুলের সহপাঠীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল ৪ বছরের শিশু সঞ্চিতার :: শহরজুড়ে শোক

আপডেট সময় : ০৪:০১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬