ট্রেন্ডিং :
মধুখালীতে মায়ের অগোচরে খালের পানিতে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৪:০০:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ২৫ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের মধুখালী উপজেলায় বাড়ির পাশের খালের পানিতে পড়ে আলামিন (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার কামারখালী ইউনিয়নের আড়পাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু আলামিন কুষ্টিয়া জেলার মঙ্গলবাড়িয়া এলাকার আসাদুল ইসলামের ছেলে। আসাদুল তার পরিবার নিয়ে মধুখালীর আড়পাড়া গ্রামের ইসরাফিলের বাড়িতে ভাড়া থাকতেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে শিশুটির মা গৃহস্থালির কাজে (রান্নায়) ব্যস্ত ছিলেন। এই সুযোগে শিশু আলামিন সবার অগোচরে হাঁটতে হাঁটতে বাড়ির পাশের খালে পড়ে যায়। কিছুক্ষণ পর সন্তানকে ঘরের আশেপাশে দেখতে না পেয়ে বাবা-মা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিশুটির বাবা খালের পানিতে আলামিনকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করেন।
পরে গুরুতর অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে শিশুটিকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



















