ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা

ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ‌গ্রেপ্তার ২

অনলাইন ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:৪৬:২০ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ৪৪ , ০৪ বার পড়া হয়েছে

মাদক ব্যবসায়ী সাগর ও সজীব।

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ‌ ১১ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রবিবার ১৯ এপ্রিল বিকেলে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন ঢাকা–মাওয়া–ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন— বি. এম. সাগর হোসেন (৩০), লোহাগড়া থানার বাসিন্দা। তার কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অপরজন সজীব মোল্লা (৩২), মধুখালী থানার বাসিন্দা। তার কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে জানা যায় ‌দুটি পৃথক অভিযান করা হয়। এরমধ্যে প্রথম আসামিকে বিকেল ৫টা থেকে ৫টা ৪৫ মিনিটের মধ্যে এবং দ্বিতীয় আসামিকে সন্ধ্যা ৬টা ১৫ মিনিট থেকে রাত ৭টার মধ্যে পৃথক সময়ে আটক করা হয়। এ ঘটনায় ভাঙ্গা থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ফরিদপুরের উপপরিচালক শিরিন আক্তার জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক নির্মূলে অধিদপ্তর কঠোর অবস্থানে আছে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ‌গ্রেপ্তার ২

আপডেট সময় : ০৫:৪৬:২০ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬