সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত
- আপডেট সময় : ১০:৩০:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ১৫ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের সাংবাদিক ও দৈনিক আজকের বার্তার জেলা প্রতিনিধি মো. সিরাজুল ইসলাম হিরুর একমাত্র সন্তান মো. শরিফুল ইসলাম মাসুদের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে গত ২০ নভেম্বর ফরিদপুরের ঈশান গোপালপুর মাদ্রাসায় শিক্ষার্থী ও শিক্ষকদের আপ্যায়ন এবং পূর্ব খাবাসপুর মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মরহুম শরিফুল ইসলাম মাসুদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় তাঁর পরিবারের সদস্য, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
উল্লেখ্য, গত বছরের ২০ নভেম্বর রাতে হৃদরোগে আক্রান্ত হন শরিফুল ইসলাম মাসুদ। পরে ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
প্রয়াত শরিফুল ইসলাম মাসুদ সাংবাদিক মো. সিরাজুল ইসলাম হিরুর একমাত্র সন্তান ছিলেন।



















