ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ১০:২৩:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ১৭ , ০৪ বার পড়া হয়েছে
সরকারি নির্দেশনা বাস্তবায়ন, অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধ ও বিদ্যুতের অপচয় রোধে ফরিদপুরে নাইট অপারেশন পরিচালনা করেছে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি।
রোববার (২২ নভেম্বর) রাতে সমিতির সদর দপ্তর, জোনাল ও সাব-জোনাল অফিসের উদ্যোগে পাঁচটি দল বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে আবাসিক মিটার থেকে বাণিজ্যিক কাজে বিদ্যুৎ ব্যবহার, রাস্তার বাতি, অটো চার্জিং স্টেশন, গ্যারেজ ও ফুটপাতে বিদ্যুৎ ব্যবহারের বিষয়গুলো পরীক্ষা করা হয়। পাশাপাশি বিভিন্ন অটো চার্জিং স্টেশনের মিটারও পরীক্ষা করা হয়।
এ সময় রাত ৮টার পর মার্কেট ও দোকান খোলা রাখার দায়ে ১১টি মার্কেট ও দোকানের মালিককে সতর্ক করা হয়।
অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধ এবং বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।



















