ট্রেন্ডিং :
নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৫:৩৯:১৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ৪৮ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের নগরকান্দায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এক প্রতিবাদ ও কর্মীসভা করেছে জাতীয়তাবাদী যুবদল।
রোববার (২২ নভেম্বর) বিকেল ৪টা ১০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার চরযশোরদী ইউনিয়নের জয়বাংলা মোড়ে এ কর্মসূচি পালিত হয়। নগরকান্দা ও সালথা উপজেলা যুবদলের যৌথ উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

নগরকান্দা উপজেলা যুবদলের আহ্বায়ক তৈয়বুর রহমান মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল এবং খন্দকার ফজলুল হক টুলু। এ ছাড়াও অনুষ্ঠানে ফরিদপুর জেলা বিএনপি, নগরকান্দা ও সালথা উপজেলা বিএনপিসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেন।
কর্মীসভায় নগরকান্দা ও সালথা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে অংশ নেন।




















