ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা

ভাই ভাই সার্বজনীন মন্দিরে পাঁচ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান ঘিরে ভক্তদের সমাগম

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:৫১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ২১ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

বিশ্ব মানবতার কল্যাণ কামনায় ফরিদপুর শহরের গুহলক্ষ্মীপুর এলাকার ভাই ভাই সার্বজনীন মন্দির প্রাঙ্গণে পাঁচ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।

দামোদর মাসব্যাপী নগর কীর্তন শেষে আয়োজিত এ অনুষ্ঠানে রয়েছে শ্রীমদ্ভাগবত পাঠ, পদাবলী কীর্তন, শ্রীশ্রী মহাপ্রভুর ভোগ আরাধনা ও মহাপ্রসাদ বিতরণ। আগামীকাল মঙ্গলবার মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে ৫ দিনব্যাপী এ অনুষ্ঠানের সমাপ্তি হবে।

গত ১৩ নভেম্বর থেকে শুরু হওয়া এ ধর্মীয় অনুষ্ঠানে শ্রীমদ্ভাগবত পাঠ করেন শ্রীধাম শ্রীঅঙ্গনের শ্রী নিকুঞ্জ ‌ বন্ধু ব্রহ্মচারী।

অনুষ্ঠানের শেষ দিনে পদাবলী কীর্তন পরিবেশন করেন শ্রীমতি অঞ্জলী সরকার (সাতক্ষীরা) ও শ্রীমতি অনিমা সরকার (মানিকগঞ্জ)।

অনুষ্ঠানে হরিনাম সংকীর্তন, ভাগবত পাঠ ও ভক্তিমূলক সংগীত পরিবেশনার মধ্য দিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। এতে ফরিদপুরসহ আশপাশের বিভিন্ন এলাকার বিপুলসংখ্যক ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, হরিনাম সংকীর্তনের মাধ্যমে মানবকল্যাণ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ধর্মীয় এ আয়োজন সফল করতে তাঁরা সবার সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

ভাই ভাই সার্বজনীন মন্দিরে পাঁচ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান ঘিরে ভক্তদের সমাগম

আপডেট সময় : ০৭:৫১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬