ফরিদপুরে পুরাতন কালীবাড়ি মন্দিরে দীপাবলি উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা
- আপডেট সময় : ০৫:১৫:২৭ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ২৬ , ০৪ বার পড়া হয়েছে
শুভ দীপাবলি উপলক্ষে ফরিদপুর শহরের ঐতিহ্যবাহী পুরাতন কালীবাড়ি মন্দির কমিটির উদ্যোগে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।
আজ সোমবার ৯ নভেম্বর রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথমে সংগীত পরিবেশন করেন টিম দুর্গতিনাশিনী এরপর
গ্রামের বাউল ব্যান্ডের ফেরদৌস মেহেদী খান। রাজবাড়ীর শিল্পী দীনবন্ধু পাল ও অন্যান্য শিল্পী বৃন্দ।
এ সময় শিলপীরা ধর্মীয় গান সহ বিভিন্ন ধরনের সঙ্গীত পরিবেশন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নিতাই রায়, সংগঠনটির ফরিদপুর জেলা কমিটির সদস্য সচিব সুব্রত রবিদাস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পুরাতন কালীবাড়ি মন্দির কমিটির আহ্বায়ক ও সেবায়েত কুশল চক্রবর্তী (দ্বীপ)। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট বিশ্বনাথ সরকার (স্বাধীন)
পুরাতন কালীবাড়ি মন্দির কমিটি ও সকল ভক্তবৃন্দের আয়োজনে ফরিদপুর শহরের ২ নম্বর উত্তর কালীবাড়ি, মডেল লাইব্রেরি ভবন, মুজিব সড়কে এ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
আয়োজকরা দীপাবলির আনন্দ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে অনুষ্ঠানে সবার উপস্থিতি কামনা করেছেন। উল্লেখযোগ্য সংখ্যক দর্শকবৃন্দ এই অনুষ্ঠান উপভোগ করেন।




















