ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন ফরিদপুরের কবি-সাংবাদিক বিজয় পোদ্দার পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

ফরিদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ :: পা কেটে চালককে উদ্ধারসহ আহত অর্ধশত

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:১৪:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ৪২ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন
ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৫০ জন যাত্রী আহত হয়েছেন। আজ সোমবার (৯ নভেম্বর) ভোর আনুমানিক ৬টার দিকে মধুখালী বাজারের মরিচবাজার এলাকায় সেঁজুতি আয়রন অ্যান্ড স্টিলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, মাগুরা থেকে আসা একটি রডবোঝাই ট্রাক সেঁজুতি আয়রন অ্যান্ড স্টিল মিলের সামনে রড আনলোড করার জন্য মহাসড়কে ঘোরানোর চেষ্টা করছিল। ঠিক ওই সময় কালীগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে ঘোরানো ট্রাকটির মাঝামাঝি অংশে সজোরে ধাক্কা দেয়। তীব্র এই সংঘর্ষে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং বাসের চালক, সহকারী ও যাত্রীসহ অন্তত ৫০ জন গুরুতর ও আংশিক আহত হন।
দুর্ঘটনার পর পরই স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ট্রাকের চালক তার কেবিনের ভেতরে গুরুতরভাবে আটকে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আটকা পড়া ট্রাকচালকের একটি পা কেটে তাকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক দুটিকে জব্দ করে পুলিশ হেফাজতে নিয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের নিজ নিজ গন্তব্যে পাঠানো হয়েছে। এ ঘটনায় সড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল বিঘ্নিত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ :: পা কেটে চালককে উদ্ধারসহ আহত অর্ধশত

আপডেট সময় : ০৮:১৪:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬