ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন ফরিদপুরের কবি-সাংবাদিক বিজয় পোদ্দার পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:১৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ ৪১ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এই স্লোগান সামনে রেখে দেশব্যাপী শুরু হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতার দ্বিতীয় আসর (সিজন-২)।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে ফরিদপুর জেলা স্টেডিয়ামে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই দিন খুলনা জেলা স্টেডিয়াম থেকে দেশব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির স্থানীয় আয়োজক ফরিদপুর পৌরসভা।
ফরিদপুরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সোহরাব হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষাল, জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন খন্দকার, ফরিদপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা তানজিলুর রহমান, উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) লাইজিং হোসেন রাজু, উপসহকারী প্রকৌশলী শরিফুল হাসান, হিসাবরক্ষক কৃষ্ণ সাহা, কনজারভেন্সি ইন্সপেক্টর বিকাশ দত্ত, স্যানিটারি ইন্সপেক্টর মামুন হোসেনসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা।

এ সময় ফরিদপুরের বিভিন্ন এলাকার খেলোয়াড়রাও উপস্থিত ছিলেন। পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে ক্রীড়ার প্রসার, নতুন প্রতিভা অন্বেষণ এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে দেশব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার পাশাপাশি তরুণদের ভবিষ্যৎ গড়তে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন

আপডেট সময় : ০৪:১৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬