রাজবাড়ীতে ৪৫৭ বোতল মাদক সিরাপসহ কারবারি গ্রেপ্তার : পিকআপ জব্দ
- আপডেট সময় : ০৪:৫৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ৩২ , ০৪ বার পড়া হয়েছে
রাজবাড়ীর কালুখালীতে অভিযান চালিয়ে ৪৫৭ বোতল উইনসেরেক্স সিরাপসহ মোঃ সাইদুল সরদার (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৭১ হাজার টাকা।
আজ শনিবার (৩১ অক্টোবর) রাত ৩টা ৪০ মিনিটের দিকে কালুখালী থানার মহিমশাহী কালিকাপুর এলাকার সোনাপুর মোড়সংলগ্ন কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়।
এসআরবি-১০-এর ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী একটি পিকআপে তল্লাশি চালিয়ে এসব মাদক উদ্ধার করে। এ সময় পিকআপে থাকা সাইদুল সরদারকে গ্রেপ্তার করা হয়। তিনি রাজবাড়ী সদর উপজেলার লক্ষ্মীকোল এলাকার মৃত জব্বার সরদারের ছেলে।

এসআরবি জানায়, গ্রেপ্তার সাইদুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় পাঁচটি মাদক মামলার এজাহারভুক্ত আসামি হওয়ার তথ্য রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
উদ্ধার করা মাদক ও জব্দ করা পিকআপসহ গ্রেপ্তার ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-১০।




















