ভুয়া পরিচয় দিয়ে পৌর এলাকায় চাঁদাবাজি : নাগরিকদের সতর্ক করল পৌর প্রশাসন
- আপডেট সময় : ০৫:৩০:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৩৩ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুর পৌরসভার কর্মচারী পরিচয়ে অর্থ আদায় ও ভুয়া মানি রসিদ দেওয়ার অভিযোগে জনসাধারণকে সতর্ক করেছে ফরিদপুর পৌরসভা। গতকাল সোমবার ২১ সেপ্টেম্বর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পৌরসভার এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হাউজিং এস্টেট মহল্লার বাসিন্দা আসিফ আরমান বর্তমানে ফরিদপুর পৌরসভার কোনো পদে কর্মরত নন।
তিনি নিজেকে পৌরসভার কর্মচারী পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ গ্রহণ এবং পৌরসভার নাম ব্যবহার করে ভুয়া মানি রসিদ প্রদান করছেন।
এ অবস্থায় তাঁর সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য সর্বসাধারণকে সতর্ক করা হয়েছে। পাশাপাশি পৌরসভার কোনো সেবা বা ফি বাবদ অর্থ প্রদানের আগে সংশ্লিষ্ট দপ্তর থেকে বিষয়টি যাচাই করে বৈধ রসিদ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
ফরিদপুর পৌরসভা জনসাধারণকে সচেতন থাকার এবং এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।




















