ট্রেন্ডিং :
ফরিদপুরে ৯ অক্টোবর মহালয়া উপলক্ষে নৃত্যনাট্য ও ঢাক উৎসব
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:১৮:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৯ , ০৪ বার পড়া হয়েছে
পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনাকে সামনে রেখে ফরিদপুরে মহালয়া উপলক্ষে নৃত্যনাট্য ও ঢাক উৎসবের আয়োজন করা হয়েছে।
আগামী ৯ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৬ টায় নিলটুলী আইডিয়াল ক্লাবের আয়োজনে নিলটুলী এলাকার ফরিদপুর সর্বজনীন পূজা সমিতি মন্দিরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে ‘মহাশক্তি মহামায়া’ শীর্ষক নৃত্যনাট্য এবং ঢাক উৎসব পরিবেশিত হবে। এতে পরিবেশনায় থাকবে করুণাময়ী-কালীকীর্তন।
মহালয়ার মধ্য দিয়ে পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা হয়। এ উপলক্ষে দেবী দুর্গার আগমনকে বরণ ও প্রার্থনার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের আবহ তৈরি করতেই এ আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানটি ফরিদপুর শহরের নিলটুলীতে ডায়াবেটিক হাসপাতালের বিপরীতে ফরিদপুর সর্বজনীন পূজা সমিতি মন্দিরে অনুষ্ঠিত হবে।



















