ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম

ফরিদপুরে ২০ দিনব্যাপী শ্রীশ্রী মহানামযজ্ঞ শুরু

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০২:৫১:০১ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ৩৬ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের গোয়ালচামট শ্রীধাম শ্রীঅঙ্গনে আগামী ২০ অক্টোবর থেকে ৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত ২০ দিনব্যাপী ‘শ্রীশ্রী মহানামযজ্ঞ শুভারম্ভ স্মরণোৎসব-২০২৬’ অনুষ্ঠিত হবে।
উৎসব উপলক্ষে শ্রীধাম শ্রীঅঙ্গনে প্রতিদিন ভোরে মঙ্গলারতি ও টহল কীর্তন, শৃঙ্গার আরতি ও বাল্যভোগ, মহাপ্রসাদ বিতরণ, শ্রীমদ্ভাগবত পাঠ ও বৈকালি আরতির আয়োজন থাকবে। সন্ধ্যায় বিশেষ আলোকসজ্জা, সন্ধ্যারতি ও কীর্তন অনুষ্ঠিত হবে।
এছাড়া বিশ্ববরেণ্য দার্শনিক ড. শ্রীমন মহানামব্রত ব্রহ্মচারী মহারাজের প্রয়াণ দিবস উপলক্ষে গ্রন্থপারায়ণ, মহাপ্রসাদ অর্পণ ও পদাবলী কীর্তন অনুষ্ঠিত হবে। উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে থাকবে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী মহানাম মহাকীর্তন, পবিত্র বন্ধু কুণ্ডে সংকীর্তনসহ নৌকাবিহার, চৌদ্দ মাদলের সন্ধ্যারতি কীর্তন ও মহাপ্রসাদ বিতরণ।
আয়োজকরা জানান, বাংলা ১৩২৮ সালের ২ কার্তিক শ্রীশ্রী মহানাম-মহাকীর্তন যজ্ঞের পুনঃশুভারম্ভ হয়। দীর্ঘদিনের এ ধর্মীয় ও আধ্যাত্মিক ঐতিহ্যের ধারাবাহিকতায় মহানামযজ্ঞের ১০৬ বছরে পদার্পণ উপলক্ষে এবারের স্মরণোৎসবের আয়োজন করা হয়েছে।
উৎসবকে ঘিরে দেশ-বিদেশের ভক্ত ও দর্শনার্থীদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে ২০ দিনব্যাপী শ্রীশ্রী মহানামযজ্ঞ শুরু

আপডেট সময় : ০২:৫১:০১ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬